Good Deeds Challenge Week

Good Deeds Challenge Week 2022

ছোট কাজের বড় ফল

“একটি প্রবাদ প্রচলিত আছে যে, বিন্দু থেকে বিশাল বিশাল সিন্ধু হয়ে যায়। এই কথার একটা তাৎপর্য ও গুরুত্ব অবশ্যই আছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে যেগুলোকে আমরা ছোট মনে করে অবহেলা করি, কিন্তু এগুলোর প্রাপ্তি বা প্রতিদান বিশাল। আর এসব কাজগুলোকে আমাদের আমলে এবং দৈনন্দিন অভ্যাসে মধ্যে নিয়ে আসতে একটা চ্যালেঞ্জ নিতে পারি- সাত দিনের মধ্যে আমরা সাতটি কাজ করবো। মাউন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন:

” Good Deeds Challenge Week 2022″

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য-উদ্দেশ্য হলো

১. মানুষকে ছোট্ট ছোট্ট ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলা। ছোট কাজ যে কারো জন্য বড় ভূমিকা পালন করে সেই গুরুত্ব বুঝানো।
২. রামাদান যেভাবে আমাদের সালাত-সিয়াম-কিয়াম-ইবাদাত-তাকওয়ার ট্রেনিং দেয় ঠিক তেমনি একই সপ্তাহের ক্যাম্পেইনের মাধ্যমে ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোর একটা ট্রেনিং হয়ে যাবে। এবং পরবর্তীতে এই কাজগুলো করতে আমরা উৎসাহ পাবো।
৩. প্রতিদিন আমাদের শতশত ভালো কাজ করার সুযোগ তৈরি হয় কিন্তু আমরা কেন জানি উপেক্ষা করে চলি। এই প্রতিযোগিতা আমাদের রিমান্ডার দিবে এই কাজগুলো করার।
৪. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাধ্যমে সৃজনশীল বিভিন্ন ভালো কাজগুলোর আইডিয়া শেয়ারিং হবে।
৫. একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর মাধ্যমে সমাজে ভালো কাজের কর্মী তৈরী করা।

যেভাবে সেরা প্রতিযোগী নির্বাচন করা হবে

১. প্রতিযোগীর কাজের সৃজনশীলতা ও বৈশিষ্ট্যের প্রতি গুরুত্বারোপ করা হবে।
২. প্রতিযোগীর কাজের দ্বারা সামাজিক প্রভাব বিস্তারে ভূমিকা রাখছে কি না/ব্যক্তি উপকৃত হয়েছে কি না দেখা হবে।
৩. প্রতিযোগীর কাজগুলোর সত্যতা নিশ্চিত করণে চেষ্টা করা হবে।

সেরা ১০ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার

প্রতিযোগিতার নিয়মাবলি

১) ২০টি ভালো কাজের একটা নমুনা থাকবে। সেখান থেকে যেকোনো ৭টি কাজ সৃজনশীলতার সাথে বাস্তবায়ন করতে হবে।
২) একজন প্রতিযোগী নমুনায় উল্লেখিত ২০টির মতো অন্য কোন ভালো কাজও করতে পারবেন।
৩) প্রতিযোগীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, আমার কাজ দ্বারা সমাজ বা ব্যক্তি কতটুকু উপকৃত হচ্ছে। মানে কাজটা উপকারী হতে হবে।
৪) প্রতিযোগীকে নিজের সম্পাদিত কাজগুলোর প্রতিবেদন/প্রয়োজনীয় ছবি বা ডকুমেন্টস সহ আমাদের কাছে পাঠাতে হবে।
maun

নমুনা কাজ

১. রোগী দেখা
২. জানাযা বা দাফন সংক্রান্ত কাজে অংশগ্রহণ
৩. গরীব/মিসকীন/বৃদ্ধ একজনকে খাবার খাওনো অথবা খাবার কিনে দেওয়া
৪. পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কমপক্ষে ১ঘন্টার কাজ (রাস্তা-ঘাট/মসজিদ/স্কুল ইত্যাদি পাবলিক প্লেইস)
৫. কমপক্ষে একজন এতিম ও বিধবাকে সহযোগিতা
৬. বৃক্ষ রোপন
৭. কমপক্ষে এককপি কুরআন বিতরণ/গিফট
৮. আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে যাদের সাথে একবছরের বেশী সময় যোগাযোগ নেই। কমপক্ষ ১জনের সাথে যোগাযোগ/গিফট দেওয়া।
৯. কোনো ভাই-বোনকে সহযোগিতা/উপকার করা
১০. বাচ্চাদেরকে ফরজ সালাতে আগ্রহী করে তুলার জন্য উৎসাহ ব্যঞ্জক কোন কিছু করা
১১. মা বাবা খুশি হন এমন কিছু আচরণ তাদের সাথে করা, যেটা সাধারণত আপনি তাদের সাথে করেন না। (গিফট দেয়া, পছন্দের খাবার এনে দেয়া ইত্যাদি)
১২. মসজিদ বা গৃহে কাউকে কুরআন তালিম দেয়া
১৩. কোন অসহায়ের পড়াশোনার ব্যয়ভার বহন করা/বেতন পরিশোধ করে দেওয়া/বই কিনে দেওয়া
১৪. দিন মজুর/রিক্সাচালক/সবজি বিক্রেতা কাছে গিয়ে তাদের হালাল রুজিকে অ্যাপ্রিশিয়েট করা এবং গিফট দেওয়া
১৫. পথশিশুদের জন্য এক্টিভিটি/ সহযোগিতা/গিফট দেওয়া
১৬. রাস্তা-ঘাট/পাবলিক প্লেসের কষ্টদায়ক কোনো বস্তু দূর করা বা কোনো কিছু মেরামত করা
১৭. সামাজিক/শিক্ষা/স্বাস্থ্য সচেতনামূলক কোনো ক্যাম্পেইন পরিচালনা করা
১৮. সামাজিক কোনো সংগঠনের কর্মসূচী বাস্তবায়নে সময় দান করা
১৯. ছোটবেলার স্কুল শিক্ষক, মসজিদের ঈমাম/মুয়াজ্জিন এরকম আপনার জীবন গঠনে যাদের ভূমিকা আছে তাদের জন্য কোনো এক্টিভিটি করা
২০. ননমুসলিম, নওমুসলিম, মুসাফির, বন্দী বা ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য কোন কর্মসূচী বাস্তবায়ন করা বা কোনো এক্টিভিটি করা।

গুড ডিড চ্যালেঞ্জ উইক ২০২২ আপনার গুড ডিডের প্রতিবেদন জমা দেওয়ার জন্য