কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা প্রস্তুতি নোট

মাউন ফাউন্ডেশনের টীম কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা প্রস্তুতি সহায়ক নোট তৈরী করে ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করবে। এই নোটগুলোতে  সিলেবাসের আলোকে প্রত্যেক সূরার নামকরণের কারণ, শানে নূযুল, ফযীলত, আলোচ্য বিষয় উল্লেখ থাকবে। আয়াতগুলোর তাফসীর থাকবে এক্ষেত্রে নিম্নোল্লিখিত তাফসীরগুলোর থেকে সহযোগিতা নেওয়া হবে-

  • তাফসীরে ইবনে কাসীর

  • মা’আরেফুল কুরআন

  • তাফহীমুল কুরআন

  • তাফসীরে জালালাইন

  • তাফসীরে তাবারী

  • তাফসীরে আহসানুল বায়ান

  • তাফসীরে জাকারিয়া

প্রত্যক পর্বে একটি ফুটনোট থাকবে যেখানে আয়াতগুলোর শিক্ষা, বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আকারে উল্লেখ থাকবে।

প্রস্তুতি পর্বে ৩টি বিশেষ পর্ব থাকবে উলূমুল কুরআন বা কুরআনের মৌলিক জ্ঞানের উপর।

সিলেবাসের আলোকে নিচের ই-বুক তাফসীর ডাউনলোড করতে পারবেন-

প্রস্তুতি সহায়ক তাফসীর নোট

➡️ নোটগুলো অনেকটা বিস্তারিত থাকায় অনেকের কাছে বড় মনে হবে। তবে আমরা নোটগুলো এমনভাবে তৈরি করেছি যাতে প্রতিযোগিতার পরেও সারা বছর কুরআন অধ্যয়নে সহায়ক হয়।

➡️ সূরার পরিচয়, অনুবাদ, ফুটনোটগুলো বেশি করে পড়বেন।

➡️ নোট থেকে তেমন কিছু মুখস্থ করতে হবে না তবে সূরাগুলোতে যেসব বিষয়ের উল্লেখ আছে সেগুলো আত্মস্থ করে নিলেই হবে- যেমন কোনো ঘটনা উল্লেখ থাকলে এই ঘটনা কিসের প্রেক্ষিতে, এই ঘটনার সাথে কার সম্পর্ক, শিক্ষা কি, কুরআনে এই ঘটনা উল্লেখ করে কি মেসেজে দেওয়া হচ্ছে। কোনো নবীর কথা উল্লেখ করলে তাকে কেন উল্লেখ করা হয়েছে, নবীর কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে ইত্যাদি।

➡️ সূরার ফজিলত, সূরার সাথে সম্পর্কিত ঘটনা বা শানে নুজুলও পড়বেন।

➡️ একটি নোট পড়তে ১/২ ঘন্টা সময় লাগবে।

➡️ প্রায় ৩৫টি নোট প্রকাশ করা হবে প্রতি সপ্তাহে একটি

রেজিস্ট্রেশন করে ইতিমধ্যে অনেকে অধ্যয়ন শুরু করছেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জানতে চাচ্ছেন কি কি পড়বেন?
সংক্ষেপে আমরা যেটা বলবো:
📒 প্রথমত সিলেবাসের আলোকে সব অনুবাদ পড়বেন।
📒 উলূমুল কুরআন বা কুরআনের মৌলিক জ্ঞানের উপর কিছু পড়াশুনা করবেন। যেমন- কুরআন শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? ওহী কি এবং তার প্রকারভেদ? কুরআনের ওপর নাম, ওয়াহী নাযিলের পদ্ধতি, কুরআন সংকলনের পদ্ধতি, হরফে মুকাত্তায়াত কি? মক্কী, মাদানী সূরা মানে কি?
📒 সিলেবাসে উল্লেখিত সূরাগুলোর নামের অর্থ, আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, ইত্যাদি পড়বেন।
📒 সূরাগুলোর ফজিলত কি এবং শানে নুজুল পড়বেন।
📒 আয়াতগুলোর তাফসীর পড়বেন, কমপক্ষে একটি তাফসীর পড়বেন সময়-সুযোগ থাকলে অবশ্যই একাধিক তাফসীর থেকে পড়বেন। কেননা প্রত্যেক তাফসীরেরই আলাদা বৈশিষ্ট-সৌন্দর্য্য রয়েছে সেটা জানার সুযোগ হবে ইনশাআল্লাহ।