নমুনা প্রশ্ন ২০২৬

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬

নমুনা প্রশ্ন 

১. তাকভীরশব্দের অর্থ কী?
ক) আলো ছড়িয়ে দেওয়া
খ) গুটিয়ে নেওয়া / আলোহীন হয়ে পড়া
গ) সৃষ্টি করা
ঘ) ধ্বংস করা

 

২. কুরআনের কত নম্বর সূরা হলো সূরা আততাকভীর?
ক) ৭৯
খ) ৮০
গ) ৮১
ঘ) ৮২

 

৩. কোন অন্ধ সাহাবী দ্বীন সম্পর্কে জানতে এসেছিলেন তিনি কে?
ক) আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)
খ) আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রাঃ)
গ) আবু হুরাইরা (রাঃ)
ঘ) আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

সূরা আবাসায়

 

৪. মহাগর্জনবলতে কী বোঝানো হয়েছে?
ক) বজ্রপাত
খ) দ্বিতীয় ফুৎকার (কিয়ামতের ধ্বনি)
গ) ঝড়
ঘ) ভূমিকম্প

 

৫. লুকমান (.) তাঁর পুত্রকে প্রথম কী উপদেশ দিয়েছিলেন?
ক) ধন-সম্পদ অর্জন করতে
খ) শিরক না করতে
গ) যুদ্ধ করতে
ঘ) ভ্রমণ করতে

 

৬. সূরা নাযিআত শুরুতে আল্লাহ কীসের শপথ করেছেন?

ক) পাহাড়ের

খ) ফেরেশতাদের বিভিন্ন কার্যকলাপের

গ) মানুষের

ঘ) নদীর

 

৭. সূরা নাযিআত-এ কোন নবীর আলোচনা রয়েছে?

ক) ইবরাহীম আঃ

খ) ঈসহাক আঃ

গ) মুসা আঃ

ঘ) নুহ আঃ

 

৮. সূরা নাবা-তে উল্লেখ রয়েছে কিয়ামতের দিনে কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে?

ক) মানুষ

খ) নবীগণ

গ) জিবরাইল  ও ফেরেশতাগণ

ঘ) রাজাগণ

 

৯. সূরা নাবার আলোকে জাহান্নামে সীমালঙ্ঘনকারীরা কতদিন থাকবে বলে উল্লেখ করা হয়েছে?

ক) কয়েক বছর

খ) কয়েক দিন

গ) যুগ যুগ ধরে

ঘ) অল্প সময়

 

১০. সূরা নূহ নাযিল হওয়ার সময় মক্কার কাফেরদের আচরণ কেমন ছিল?
ক) বন্ধুত্বপূর্ণ
খ) নিরপেক্ষ
গ) শত্রুতামূলক ও তীব্র
ঘ) সাহায্যকারী

 

১১. শেষ আয়াতে নূহ (.) কী দোয়া করেছিলেন?
ক) শুধু নিজের জন্য দোয়া
খ) নিজের ও মুমিনদের ক্ষমা প্রার্থনা
গ) শুধু ধনীদের জন্য দোয়া
ঘ) যুদ্ধের দোয়া

 

১২. সূরা আলহুজুরাতের মোট আয়াত সংখ্যা কত?
ক) ১৬
খ) ১৭
গ) ১৮
ঘ) ১৯

 

১৩. সূরা হুজরাতের ৪ নম্বর আয়াত কোন গোত্রের ঘটনা সম্পর্কে নাযিল হয়েছিল?

ক) বনী হাশিম

খ) বনী তামীম

গ) বনী ইসরাঈল

ঘ) বনী কুরাইশ

 

 

১৫. সূরা লুকমানের শেষ আয়াতে কী বলা হয়েছে?
ক) যুদ্ধের কথা
খ) কিয়ামতের পাঁচটি গোপন জ্ঞানের কথা
গ) জান্নাতের বর্ণনা
ঘ) নবীদের কাহিনী

 

১৬. ওয়ালীদ ইবনে উকবাকে কোথা থেকে যাকাত সংগ্রহ করতে পাঠানো হয়েছিল?
ক) বনী তামীম
খ) বনী মুস্তালিক
গ) বনী হাশিম
ঘ) বনী কুরাইশ