Flood Sylhet 2022

Flood Sylhet - We are on the Ground !!

সিলেটবাসী স্মরণকালের ভয়াবহ বন্যার দ্বারপ্রান্তে। ১ম ধাপের বন্যা থেকে মানুষ ঘুরে না দাঁড়াতেই ২য় ধাপের বন্যায় আক্রান্ত। ২০০৪ সালের বন্যার চেয়ে এই মুহূর্তে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি ঘরে থাকায় রান্না করা কঠিন হয়ে গেছে তাই মানুষের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন।

অনেকে ঘর বাড়ি ছাড়া, এমনকি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা পানিবন্দি, বিদ্যুৎ ও গ্যাস বিহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। দিন যত বেশি যাচ্ছে মানুষের কষ্ট বেশি বাড়ছে।

মাউন ফাউন্ডেশনের টিম মেম্বার ও ভলান্টিয়ার অনেকের বাড়ি সিলেট হওয়ায় মানুষের কষ্টগুলো আমরা খুব কাছ থেকে দেখছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনার হয়তো অনেকে প্রত্যক্ষ করছেন।

প্রাথমিক পর্যায়ে আমরা শুকনো খাবার- চিড়া, মুড়ি, বিস্কিট, গুড়, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করবো ইনশাআল্লাহ

5082b8fd-e962-4bda-9311-760352747db9 (1)
288894895_361791142713004_4971431301296919691_n

সিলেট শহরে পানিবন্দী কোন বাসায় জরুরি ওষুধ, পানি, খাবারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পৌঁছে দেবার চেষ্টা করবো। ইনশাআল্লাহ

আসুন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে বন্যায় পানিবন্দীদের সহায়তায় এগিয়ে আসি।

ডোনেশন পাঠিয়ে বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করুন

_______________________

Donation Now !!

Reference: Flood
বিকাশ (Personal) :
01787569500
01766937110
01710932533

রকেট (Personal) :
01787569500
Nagad (personal)
01790005539

Islami Bank BD Ltd
A/c No: 20503090200771400


 

আপডেট

১৮ জুন ২০২২

* আমাদের টিম সিলেট সদরের একটি গ্রামের ১০জনকে শহরে নিরাপদে নিয়ে এসেছে।

* প্রায় ১৫ হাজার টাকার ব্রেড, বিস্কিট আমরা একটি গ্রামে পৌঁছাতে পেরেছি। নৌকা সংকট ও নেটওয়ার্ক ব্যবস্থা, বিদ্যুৎ না থাকা খুব বেশি কাজ করা যায় নি।

১৯ জুন ২০২২

সিলেট সদরের জালালাবাদ থানাধীন একটি গ্রাম এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে –
৩৭৫ কেজি চিড়া
৮০ কেজি গুড়
১০ কেজি চিনি
গ্যাস লাইট ১৫০ টা
মোমবাতি বাক্স ৬০ টা
বিতরণ করা হয়েছে।

২০ জুন ২০২২ আপডেট –

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বানাগাঁও ও গালমশাহ গ্রামে আজ মাউন ফাউন্ডেশনের উদ্যোগে –
* ১০০০জনের রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে
* ২৫০ প্যাক শুকনো খাবার বিতরণ করা হয়েছে। (একটি প্যাকের মধ্যে ছিল চিড়া, গুড়, ব্রেড, মোমবাতি, গ্যাস লাইটার)

২২ জুন ২০২২ আপডেট

মাউন ফাউন্ডেশন এবং স্থানীয় ভাইদের সহযোগিতায় ছাতকের দুইটি গ্রামে শুকনো খাবার বিতরণ।
* ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড
* ছাতকের সিকন্দরপুর গ্রাম