Maun Deeds Initiative

Maun Deeds Challenge

সমাজে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে মিশি, অসংখ্য ঘটনার মুখোমুখি হই। কিন্তু ব্যস্ততা, অভ্যাস ও অসচেতনতার কারণে অনেক সময় আমরা ছোট ছোট ভালো কাজগুলো এড়িয়ে যাই।

অনেক মানুষের সাহায্যের আহ্বান আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায় না, অনেকের আকুতি আমাদের উপলব্ধি হয় না, অনেকের কান্না আমরা দেখি না। কখনও কখনও আমরা না জেনেই ভালো কাজ করি, আবার কখনও সুযোগ থাকা সত্ত্বেও উপেক্ষা করি।

অনেক সময় আমরা বড় বড় ভালো কাজ করতে চাই, বড় বড় প্রজেক্ট নিয়ে ভাবি। কিন্তু সত্যি হলো — আমাদের চারপাশেই প্রতিদিন অসংখ্য ছোট ছোট কাজ করার সুযোগ থাকে। আর এই ছোট কাজগুলোই অনেক মানুষের জীবন বদলে দিতে পারে।

একটি হাসি, একটি সাহায্যের হাত, একটি ভালো কথা, একটি ছোট উদ্যোগের অপেক্ষায় রয়েছে সমাজ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মধ্যে যাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, আর্থিক সচ্ছলতা ও যোগ্যতা দিয়েছেন, তাদের এগিয়ে আসা এই সমাজে অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।

আমাদের প্রেরণা

কুরআন মজীদের তিনটি আয়াত আমাদের এই উদ্যোগের মূল প্রেরণা ও স্পিরিট:

  • সূরা আল-বাকারাহ (২:১৪৮)সূরা আল-মায়িদাহ (৫:৪৮) “তোমরা সৎকাজে প্রতিযোগিতা কর” (فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ) — সৎকাজে দ্রুত প্রতিযোগিতা করো, যাতে তোমরা আল্লাহর ক্ষমা ও পুরস্কার লাভ করতে পারো।
  • সূরা হুদ (১১:১১৪) “নিশ্চয়ই নেক কাজসমূহ মন্দ কাজসমূহ দূর করে দেয়।”
  • সূরা আল-মায়িদাহ (৫:২) “তোমরা সৎকাজ ও তাকওয়ায় একে অপরের সহযোগিতা কর” (وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ)।

এই আয়াতগুলো আমাদের শেখায় যে, নেক কাজ শুধু ব্যক্তিগত নয় — এটি সম্মিলিত সহযোগিতা ও প্রতিযোগিতার মাধ্যমে সমাজকে সুন্দর করতে পারে। একা নয়, একসঙ্গে ভালো কাজ করা।

এই আয়াতসমূহ থেকে অনুপ্রাণিত হয়ে Maun Foundation চায় যে, প্রত্যেক মুসলিম ও সাধারণ মানুষের জীবনে প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ ও সমাজ কল্যাণমূলক কাজ অভ্যাসে পরিণত হয়। আমরা একে অপরকে উৎসাহিত করবো এবং সহযোগিতা করবো।

  • যেকোন ধরনের ভালো কাজ বা সমাজ কল্যাণমূলক কাজ করুন যা ব্যক্তি বা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
  • কাজগুলো সামাজিক মাধ্যমে (#MaunDeeds) শেয়ার করুন।
  • আমাদের কাছে রিপোর্টিং করুন (ফটো, ভিডিও সহ ছোট বর্ণনা)।
  • আমরা ৫টি ক্যাটাগরিতে মোট ৫০ পয়েন্ট এর ভিত্তিতে মূল্যায়ন করবো।
  • সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্তদের পুরস্কার দেওয়া হবে।
  • এই ক্যাম্পেইন সবার জন্য উন্মুক্ত
  • ব্যক্তিগতভাবে, পরিবারসহ অথবা টিম হিসেবে অংশগ্রহণ করা যাবে।
  • ৫টি ক্যাটাগরিতে মোট ৫০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীরা পুরস্কৃত হবেন।
  • যত খুশি তত বেশি কাজ করতে পারবেন (কোনো সীমা নেই)।
  • প্রতিটি কাজের সঠিক রিপোর্টিং করতে হবে (প্রমাণসহ)।

চ্যাম্পিয়ন- ১ম পুরস্কার,

২টা রানার আপ 

এবং ২০টি বিশেষ পুরস্কার থাকবেন। 

Maun Deeds Challenge-এ প্রত্যেক অংশগ্রহণকারীর কাজ মূল্যায়ন করা হবে নিম্নলিখিত ৫টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে। প্রতিটি ক্রাইটেরিয়ায় সর্বোচ্চ ১০ পয়েন্ট করে মোট ৫০ পয়েন্ট দেওয়া হবে।

  1. কাজের ধরন ও সৃজনশীলতা (Creativity & Nature of Deed) — কাজটি কতটা সৃজনশীল, অনন্য এবং বাস্তবসম্মতভাবে সম্পন্ন করা হয়েছে।
  2. প্রভাব / ইমপ্যাক্ট (Impact) — কাজগুলো কতজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং কতটা গভীর প্রভাব ফেলেছে।
  3. সামাজিক প্রসার / সোশ্যাল রিচ (Social Reach) — কাজগুলো কতজনের কাছে পৌঁছেছে, কতজন উপকৃত হয়েছে এবং সমাজে কতটা প্রভাব বিস্তার করেছে।
  4. ধারাবাহিকতা ও প্রচেষ্টা (Consistency & Effort) — কাজগুলো কতটা ধারাবাহিকভাবে এবং কতটা সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে করা হয়েছে।
  5. সমস্যা সমাধানের গভীরতা (Depth of Problem Solving) — কাজগুলো মানুষের আসল সমস্যা কতটা ভালোভাবে বুঝে এবং কার্যকরভাবে সমাধান করেছে।

বোনাস পয়েন্ট: কাজের পরিমাণ (Bonus Points – Quantity of Work)

মোট ৫০ পয়েন্টের বাইরে অতিরিক্ত বোনাস পয়েন্ট দেওয়া হবে যারা একাধিক কাজ করবেন:

কাজের সংখ্যা বোনাস পয়েন্ট
১–৫টি কাজ ২ পয়েন্ট
৬–১০টি কাজ ৪ পয়েন্ট
১১–১৫টি কাজ ৬ পয়েন্ট
১৬–২০টি কাজ ৮ পয়েন্ট
২১টি বা তার বেশি কাজ ১০ পয়েন্ট

মোট সম্ভাব্য পয়েন্ট: ৫০ (মূল) + ১০ (বোনাস) = ৬০ পয়েন্ট

আমাদের অভিজ্ঞতা ও আশা

Maun Foundation-এর অভিজ্ঞতা থেকে আমরা জানি, নতুন উদ্যোগ শুরু করার সময় অনেক সংশয় থাকে। যখন আমরা কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা শুরু করেছিলাম, তখন এটি একেবারে ইউনিক ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন — এটা কতটুকু বাস্তবায়ন সম্ভব? কতজন অংশ নেবে?

কিন্তু আলহামদুলিল্লাহ, কয়েক বছরের যাত্রায় এটি এখন একটি প্রতিষ্ঠিত ও সফল অনুষ্ঠানে পরিণত হয়েছে।

আমাদের এই Maun Deeds Initiativeও নতুন। ইনশাআল্লাহ, সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা, অংশগ্রহণ ও উৎসাহের মাধ্যমে এই উদ্যোগটিকেও আমরা একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সক্রিয় অংশগ্রহণই হবে এই উদ্যোগের সবচেয়ে বড় শক্তি।

আহ্বান

আসুন, কুরআনের নির্দেশনা অনুসরণ করে সৎকাজে প্রতিযোগিতা করি এবং মে মাসে — বিশেষ করে ঈদুল আজহার সময় — অসংখ্য ছোট ছোট নেক কাজের মাধ্যমে সমাজকে সুন্দর করি।

Maun Deeds Challenge-এ অংশ নিন। আপনার একটি ছোট কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে।

ইনশাআল্লাহ, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগটিও একদিন একটি প্রতিষ্ঠিত ঐতিহ্যে পরিণত হবে।

কাজ রিপোর্ট করার নিয়ম

অংশগ্রহণকারীরা তাদের প্রতিটি  কাজ রিপোর্ট করবেন দুটি সহজ ধাপে:

সোশ্যাল মিডিয়া শেয়ার
প্রতিটি কাজ Facebook বা Instagram-এ #MaunDeeds #GoodDeeds #IslamInspired #LetsDoGood হ্যাশট্যাগসহ শেয়ার করুন। পোস্টে কাজের সংক্ষিপ্ত বর্ণনা দিন।

ওয়েবসাইট রিপোর্ট ফর্ম পূরণ
শেয়ার করার পর Maun Foundation-এর ওয়েবসাইটে গিয়ে রিপোর্টিং ফর্ম পূরণ করুন। ফর্মে সোশ্যাল মিডিয়া লিংক এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

রিপোর্ট দিন

নোটঃ যদিও ইসলামে গোপনে নেক কাজ করা অধিক উত্তম, তথাপি এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো অন্যদের অনুপ্রাণিত করা। তাই আমরা কাজগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো যাতে আরও বেশি মানুষ নেক কাজে উৎসাহিত হয়।