User

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম

[ultimatemember form_id=”259″]

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

ভালো একটা ডিগ্রী নেওয়া, ভালো একটা একাডেমিক ক্যারিয়ার গঠনের আমরা কত যে পরিকল্পনা, চেষ্টা থাকে। জীবনে আমরা অনেক বইয়ের সাথে পরিচিত হই। আমরা কতটুক চেষ্টা করেছি কুরআন বুঝার, কুরআন থেকে কিছু শিখার। এই কুরআনই কিয়ামতের দিন কঠিন সময়ে আমাদের জন্য সুপারিশ করবে। এইজন্য কুরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক মজবুত হওয়া উচিত।

কুরআন তিলাওয়াত আমরা প্রায় সময় করে থাকলেও কুরআন অধ্যয়ন অনেক সময় হয়ে উঠে না। কুরআন অধ্যয়নের জন্য প্রয়োজন প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লা ও কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির আকাংখা। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য কুরআন “অধ্যয়নে” গুরুত্বারোপ করা।

রামাদান মাস এক মহা সুযোগ। আমরা চেষ্টা করছি একটা প্ল্যার্টফর্ম দিতে যাতে কুরআন অধ্যয়নের প্রতি আগ্রহ বাড়ে এবং এটি পরিণত হয় অভ্যাসে। আমরা প্রতি রামাদানেই এমন আয়োজন করে থাকি, তারই ধারাবাহিকতায়। বিগত প্রতিযোগিতার সাড়া, আগ্রহ এবং উচ্ছ্বাস দেখে আমাদের মনে হয়েছে আমাদের আয়োজন বিফলে যায় নি। কুরআন অধ্যয়নের তৃষ্ণা মানুষের মধ্যে আছে। একটু মোটিভেশন, গাইডলাইন এবং সহযোগিতা পেলে নিয়মিত কুরআন অধ্যয়নে আগ্রহী হয়ে উঠবেন।

প্রতিযোগিতা বা পুরস্কার এখানে বড় বিষয় না একটা কম্পেটেটিভ মাইন্ড নিয়ে সিলেবাসের আলোকে যদি আমরা পড়ি এবং প্রতিযোগিতায় অংশ নেই তাহলে আমাদের কুরআন অধ্যয়নও হবে পাশাপাশি শিখার এই স্টাইলটা একটু ব্যতিক্রমী ও আন্দনময় হবে।

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

* সূরা ফাতিহা
* সূরা বাকারাহ- ২৭৪-২৮৬ আয়াত
* সূরা আলে ইমরান ১০-২০ এবং ১৩০-১৪৩ আয়াত
* সূরা আম্বিয়া ৭৬-৯৩ আয়াত
* সূরা মুমিনুন ৫১-৭৭ আয়াত
* সূরা যুমার
* সূরা হাশর
* সূরা মুনাফিকুন
* সূরা মূলক
* সূরা বালাদ থেকে সূরা আলাক্ব

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

পুরস্কার সম্পর্কিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

টাইমলাইন
১ আগস্ট - ৩১ ডিসেম্বর ২০২২ নোট প্রকাশ
২ জানুয়ারী ২০২৩ অফিসিয়াল প্রতিযোগীতার ঘোষণা
১-১৫ ফেব্রুয়ারী ২০২৩ থেকে নমুনা প্রশ্ন প্রকাশ
১-৩০ মার্চ ২০২৩ রিভাইজড নোট প্রকাশ
১৯-২০ রামাদান ২০২৩ পরীক্ষা - ১ম রাউন্ড
২৫ রামাদান ২০২৩ ফলাফল প্রকাশ - ১ম রাউন্ড
১ মে ২০২৩- ২য় রাউন্ড পরীক্ষা
১৫ মে ২০২৩ ফাইনাল ফলাফল
৩০ জুন ২০২৩ পুরস্কার বিরতন

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানানো হবে।

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩

প্রতিযোগিতার সকল আপডেট এখানে প্রকাশ করা হবে।

মাউন ফাউন্ডেশন একটি চ্যারিটি সংগঠন। সাদাকায়ে জ্বারিয়ার কার্যক্রমে মূল ফোকাস এই সংগঠনের। গত রামাদান মাস থেকে এই সংগঠন কার্যক্রম শুরু করে ইতিমধ্যে ঈদ উপহার বিতরণ, মক্তব শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি কর্মসূচী সম্পূর্ণ হয়েছে এবং কয়েকটি প্রজেক্ট/ইভেন্ট চলমান। বিস্তারিত ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে ও ফেসবুক পেইজে চোখ রাখুন।

আমাদের কার্যক্রমে মেধা, শ্রম, অর্থ, পরামর্শ যেকোনো ভাবে আপনি যদি শরিক হতে চান তাহলে ইমেইল করুন- contact@maunfoundation.org এ।

গত ২২-২৩ এপ্রিল ২০২২ তারিখে পরীক্ষার মাধ্যমে শেষ হলো কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২২ এর কার্যক্রম। ইনশআল্লাহ্‌ ৩০ মে ফলাফল ও ৩০ জুনের মধ্যে পুরস্কার প্রদান কার্যক্রম শেষ হবে।

২০২২ এর প্রতিযোগিতার সকল তথ্য 

যোগাযোগ

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন প্রশ্ন অথবা প্রতিযোগিতা প্রস্তুতির বিষয়ে কোন কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ইমেল- contact@maunfoundation.org

অথবা ডান পাশের chat with us বাটনে ক্লিক করে লাইভ চ্যাটে কথা বলতে পারেন।

অথবা What’s APP এ লাইভ চ্যাটে প্রশ্ন করতে পারেন।

প্রতিযোগিতা সংক্রান্ত তথ্য সবসময় আমাদের ফেসবুক পেইজে আপডেট  দেওয়া হবে। তাই লাইক দিয়ে বা ফলো করে সাথে থাকুন।


[wppm_tasks]