কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৪
১ম রাউন্ড ফলাফল
কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৪ এর ১ম রাউন্ডে ৭০ বা তার অধিক পয়েন্ট পেয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন ৩৬৭ জন। আলহামদুলিল্লাহ্।
যারা পাশ করেছেন সবার কাছে আমরা মেসেজ পাঠিয়েছি। যারা পরীক্ষা দিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ।
যারা উত্তীর্ণ হতে পারেননি আমাদের সাথে থাকবেন। কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার তথ্য সব জানতে পারবেন তাছাড়া খুব দ্রুতই আমরা ২০২৫ সালের প্রতিযোগিতার ঘোষণা দিবো। ইনশাআল্লাহ।
প্রতিযোগীতা বা পরীক্ষা এবং ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ এগুলো তো বাহ্যিক কিছু ধাপ। প্রকৃত বিজয়ী তো তারাই যারা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কুরআন অধ্যয়ন করেছেন, আয়াতগুলো বুঝার চেষ্টা করেছেন, সময় দিয়েছেন এবং আল্লাহ্ সন্তুষ্টির চেষ্টা করেছেন।