কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার প্রস্ততি জন্য আমরা ‘প্রস্তুতি সহায়ক তাফসীরে নোট’ তৈরী করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেকের ব্যক্তিগত সংগ্রহে তাফসীর নেই। অনেকের আবার সিলেবাসের আলোকে সবগুলো তাফসীর নেই। তাই আমরা সবার জন্য সহজ করে দিতে এই নোট তৈরী করে দিয়েছি।
- প্রস্তুতি সহায়ক এই নোট তৈরী করতে তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে যাকারিয়া, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফহীমুল কুরআন, তাফসীরে আহসানুল বায়ান, ফাতহুল মাজীদ, তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে তথ্য নিয়ে সংকলন করা হয়েছে।
- নোটগুলো অনেকটা বিস্তারিত থাকায় অনেকের কাছে বড় মনে হবে। তবে আমরা নোটগুলো এমনভাবে তৈরি করেছি যাতে প্রতিযোগিতার পরেও সারা বছর কুরআন অধ্যয়নে সহায়ক হয়।
- একটি নোট পড়তে ১ থেকে ২ ঘন্টা সময় লাগবে।
- সিলেবাসের আলোকে মোট ২৪টি নোট আছে।
- এই নোটের মধ্যে থেকে সব প্রশ্ন প্রতিযোগিতায় থাকবে।
পিডিএফ থেকে অধ্যয়ন করা অনেকটা কষ্ট সাধ্য ও পড়া হক আদায় করে হয় না। তাই গতবছর অনেকে ব্যক্তিগতভাবে প্রিন্ট করে পড়েছেন যাতে অনেক খরচ লাগে। সেটাও সহজ করে দিতে দিতে আমরা প্রিন্টের উদ্যোগ নিয়েছি।
আমরা সাধ্যের আলোকে সবকিছু সহজ করার চেষ্টা করছি যাতে কুরআন অধ্যয়নের এই আয়োজনে কোনো কিছু আপনাদের অন্তরায় না হয়। আমরা আশাবাদী আপনার আন্তরিকতার সাথে সহযোগিতার করবেন। ইনশাআল্লাহ কুরআন বুঝার মজা পেয়ে গেলে দেখবেন কুরআনের রঙে রঙিন হওয়া অনেকটা সহজ।