কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৩
সিলেবাস
সিলেবাস
* সূরা ফাতিহা
* সূরা বাকারাহ- ২৭৪-২৮৬ আয়াত
* সূরা আলে ইমরান ১০-২০ এবং ১৩০-১৪৩ আয়াত
* সূরা আম্বিয়া ৭৬-৯৩ আয়াত
* সূরা যুমার ১-৩১ আয়াত
* সূরা মুনাফিকুন
* সূরা মূলক
* সূরা বালাদ থেকে সূরা আলাক্ব
যেসব বিষয়গুলো আমরা শিখতে পারবো -
১৪ টি সূরার নামকরণ, শানে নুযুল, আলোচ্য বিষয় জানতে পারবো এবং মোট ২১ রুকুর —- টি আয়াতের তাফসীর, শানে নুযুল এবং শিক্ষা জানতে পারবো।
- সূরা বাকারাহ’র ২৭৪-২৮৬ নং আয়াতে সুদ, কর্জে হাসানাহ, দান ইত্যাদি সংক্রান্ত আলোচনা করা হয়েছে।
- সূরা আলে ইমরানের ১০-২০ নং আয়াতে বদর যুদ্ধের ঘটনা, মুমিনের পরীক্ষা ও করণীয় এবং ১৩০-১৪৩ নং আয়াতে মুমিনের গুণাবলি সংক্রান্ত আলোচনা করা হয়েছে।
- সূরা আম্বিয়া ৭৬-৯৩ নং আয়াতে নূহ (আঃ), সোলাইমান (আঃ), আইয়ুব (সাঃ), ইউনুস (আঃ) সহ কয়েকজন নবীর ঘটনা ও শিক্ষা উল্লেখ করা হয়েছে।
- সূরা যুমার (১-৩১ আয়াত)। ৭৫ আয়াত বিশিষ্ট এই মাক্কী সূরাতে অন্যান্য মাক্কী সূরার মতো তাওহীদ, রিসালাত আখেরাতের বিষয়গুলো তুলে অত্যন্ত মনোজ্ঞ ও মর্মস্পর্শী ভাষায় নাসীহত পেশ করা হয়েছে।
- সূরা মুনাফিকুন। এ সূরার মোট আয়াত ১১। এ সূরায় মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- সূরা মূলক। ৩০ আয়াত বিশিষ্ট এই সূরায় আল্লাহ্র শক্তি ও ক্ষমতার বর্ণনা, জান্নাত ও জাহান্নামের বর্ণনা, মানুষের ক্ষুদ্র জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই ক্ষুদ্র জীবনকে কিভাবে কাজে লাগানো যাবে সেটাও বলা হয়েছে। শেষের দিকে মানুষের ক্ষমতাহীনতা ও দূর্বলতার কথা উল্লেখ করা হয়েছে।
- সূরা আলাক্ব-সূরা বালাদ- মোট ১০২ আয়াতে- আল্লাহ্র বিভিন্ন নিয়ামতে, কিয়ামতের বর্ণনা, দুনিয়াবী জীবনের পরিচয়, আত্মার পরিশুদ্ধতা ও মানুষের অবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।